উত্থান ও উধাও : ছাত্রলীগের ‘উধাও’ নারীকুল, পৌরুষ-সংহতি এবং ২০২৪ উত্থানের ভ্রান্তপাঠ
মানস চৌধুরী পরিপ্রেক্ষিত এই রচনাটির পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে সাধারণভাবে রাজনৈতিক বিশ্লেষকদের প্রতি আমার বিরক্তি থেকে। এমন নয় যে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকবৃন্দ সমরূপ বা অখণ্ড বৈশিষ্ট্যের ধারক। এমনও নয় যে আমার বিরক্তিটাও সমরূপ বা অটুট। কিন্তু মোটের উপর,…
ভাষার বিরুদ্ধতা আর জিব্রানের মুখোশ
মানস চৌধুরী এক. ব্যক্তির ভাষা ব্যক্তিসমুহের মধ্যে যোগাযোগ নির্মাণ ছাড়া ভাষার অপরাপর ভূমিকাগুলো ‘সামাজিকায়ন প্রক্রিয়া’ (socialisation process) তে গুরুত্বপূর্ণ করে দেখা হয় কি? সামাজিকায়ন প্রক্রিয়া যেহেতু সমাজের মধ্যে ব্যক্তির পৌনঃপুনিক অন্তরায়নের…
মানস চৌধুরীর সাক্ষাৎকার: লিঙ্গ-রাজনীতি, যৌনতা, শাসনপ্রণালী, দণ্ডবিধান ও সক্রিয়তা প্রসঙ্গে
[লিঙ্গ প্রশ্নে জ্ঞান/ক্ষমতা ও শাসকতা প্রসঙ্গে এই সাক্ষাৎকার। বিস্তৃত এলাকা জুড়ে আলোচিত হয়েছে যৌন নিপীড়ন ও বিচারের মানদণ্ড। যৌন নিপীড়নকে নিছক একটি ফৌজদারি ঘটনা হিসেবে পাঠ এবং বিচারিক স্বৈরতন্ত্রে যৌন নিপীড়নের প্রতিকার খোঁজা আদৌ সম্ভব কিনা তা আলোচিত হয়েছে…
বন্ধ রাখার পলিসি প্রসঙ্গে ।। মানস চৌধুরী
গত কয়েকদিন ধরে ইউট্যাবের শিক্ষকদের মধ্যে ক্রমাগত বিশ্ববিদ্যালয় খুলে দেবার, ও সাধারণভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেবার তাগিদ ও দাবিনামা জোরদার হচ্ছে। ইউট্যাবের সূচনাকাল থেকে এর প্রবণতাগুলো লক্ষ্য করলে এই তাগিদবোধ গুরুতর হিসাবে দেখার আছে। এখানে গড়ে যা কিছু…
নিজেকেই যখন ভয়! বাংলাদেশের বিদ্যাপীঠে ‘স্বাধীনতা’র প্রসঙ্গ
[বাংলা এই রচনাটি আমারই এপ্রিলের শুরুতে লিখিত ইংরাজি একটা রচনার অনুবাদ। এসব বিষয়বস্তুতে নিজে আগ্রহ বোধ করি এমন প্রকাশনাস্থল খুব বেশি নয়; আমার নিজের ইংরাজিও জগতের যে কোনো পত্রিকায় হুমহাম করে পাঠানোর মত নয়, এখনো। ফলে কিছু দেরি হলো। ২৫শে মে ২০২১–তে…