তন্বী তরুনীমা চৈতী

তন্বী তরুনীমা চৈতী

তন্বী তরুনীমা চৈতী। প্রাবন্ধিক ও অনুবাদক। সম্প্রতি সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক পাঠ শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে গবেষণাধর্মী কাজের সাথে যুক্ত।

এমা গোল্ডম্যান ।। নারীমুক্তির ট্র্যাজেডি

স্বনির্ভর বা অর্থনৈতিকভাবে স্বাধীন নারীদের জীবন ঘটনাবহুল নয়; এই জীবন আবর্তিত হয় একটি ছোটো পরিধিকে কেন্দ্র করে। আর এটাই তাদের জীবনের ট্র্যাজেডি। সমকালীন নারীরা বিশ্বসংসার এবং মানুষের মনস্তত্ত্ব বিষয়ে পূর্ববর্তী প্রজন্মের নারীদের চেয়ে অনেক বেশি সচেতন—এবিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই সচেতনতার দরুন এসময়ের নারীরা জীবনের নির্যাস খুঁজে পেতে আকুল। প্রাণশক্তি জাগিয়ে তোলা এবং জীবনের সাথে গভীরতর সংযোগ স্থাপনকারী এই নির্যাসের ধরা পাওয়ার মতো আধ্যাত্মিক গভীরতা তার নেই; সে একজন পেশাজীবী কলের পুতুল (professional automatons) মাত্র।