সৈয়দ নিজার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে দর্শন ও সমাজবিজ্ঞান উভয় বিষয়ে স্নাতক। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে গাণিতিক যুক্তিবিদ্যায় স্নাতকোত্তর অধ্যয়ন সম্পন্ন করেন। বিউপনিবেশিত জ্ঞানকাণ্ড নির্মাণ তার অন্যতম দার্শনিক প্রকল্প। গবেষণা করেছেন যুক্তিবিদ্যা, ভাষাদর্শন, নন্দনতত্ত্ব এবং বিউপনিবেশিত বিশ্ববিদ্যালয় বিষয়ে। বর্তমানে এই অঞ্চলের যুক্তিতত্ত্বকে গাণিতিক ক্যালকুলাসে রূপান্তরের কাজ করছেন। ইতিমধ্যে নব্যন্যায়-যুক্তিতত্ত্বকে গাণিতিক ক্যালকুলাসে রূপান্তর করেছেন এবং বর্তমানে বৌদ্ধ যুক্তিবিদ্যা নিয়ে কাজ করছেন। পাশাপাশি 'বিউপনিবেশিত জ্ঞানকাণ্ড নির্মাণ' প্রকল্পকে একটি আন্দোলনে পরিণত করার চেষ্টা করছেন। প্রকাশিত গবেষণাগ্রন্থ 'ভারতশিল্পের উপনিবেশায়ন ও সুলতানের বিউপনিবেশায়ন ভাবনা (২০১৭), বিশ্ববিদ্যালয় উদ্ভব, বিকাশ ও বিউপনিবেশায়ন (২০১৮)।