বখতিয়ার আহমেদ

বখতিয়ার আহমেদ

বখতিয়ার আহমেদ নৃবিজ্ঞানী ও গবেষক। অধ্যাপনা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে। উচ্চতর গবেষণা ও অধ্যাপনা করেছেন অস্ট্রেরিয়ার ওলোংগং বিশ্ববিদ্যালয়ে। ৯০’র দশকের শেষভাগে ঢাকা বিশ্ববিদ্যলয়ে পড়াশোনাকালে যুক্ত ছিলেন শিক্ষার্থী আন্দোলনে। ক্ষমতা, সমাজ, ভাষা, নব্য উদারবাদ, জাতীয়তাবাদ, বিবর্তনবাদ বিষয়ে তাঁর উল্লেখযোগ্য সংখ্যক রচনা রয়েছে, বিদ্যায়তনের শাস্ত্রীয় অচলায়তন ভাঙতে যা গুরুত্বপূর্ণ। যোগাযোগ: bokhtiar_ahmed@yahoo.com

ওয়াল স্ট্রিট বিদ্রোহ: একজন খুদে মানুষ, একটি অনুবাদ

বখতিয়ার আহমেদ আকস্মিকই তাঁর চলে যাওয়া। মৃত্যুর আগের দিনও টুইটারে ছিল তাঁর সরব উপস্থিতি। নৈরাজ্যের নৃতত্ত্ববিদ ডেভিড গ্রেইবার আর নেই। গ্রেইবার ছিলেন সেইসব চিন্তকদের একজন যাঁরা ক্ষমতার প্রতিবয়ানে মানুষ, সমাজ, সম্পর্ক ও স্বাধীন-আনুভূমিক সংগঠনপ্রণালীর ইতিহাস ও ন্যায্যতা তুলে ধরেছেন। নৃতত্ত্ব…

‘সুপার কপ’ কিংবা ‘ডার্ক জাস্টিস’: রাষ্ট্রীয় খুন ও জনমনের রাজনৈতিক বাসনা

বখতিয়ার আহমেদ নানা পাটেকারের ‘আব তাক ছাপ্পান’ (২০০৪) আমার দেখা প্রথম বলিউডি ‘সুপার কপ’ মুভি। বেশ কয়েকবার দেখছি। প্রায়ই কানে ভাসে ৫৬ এনকাউন্টার করা পুলিশ অফিসার সাধু আগাশের অমোঘ ডায়লগ: ‘সোসাইটিকে জামাদার হ্যায় হাম’। গ্লোবাল সাউথের এই ‘সুপার কপ’ সমাজের…

পার্ল বাকের নোবেল বক্তৃতা।। চীনের উপন্যাস

অনুবাদ: বখতিয়ার আহমেদ আজকের এই বক্তৃতায় কি বলব ভাবতে গিয়ে মনে হল চীনের কথা না বলাটা অন্যায় হয়ে যাবে। জন্ম ও পৈত্রিক সূত্রে আমি একজন আমেরিকান নাগরিক এবং বাকি জীবনটুকু নিজের এই দেশেই অতিবাহিত করতে চাই। কিন্তু আমার লেখালেখির যাত্রা…

গুম-খুন-আতঙ্ক : শাসন প্রণালী ও হত্যার কথকতা

বখতিয়ার আহমেদ ভূমিকা: গুম-খুন-আতঙ্ক : শাসন প্রণালী ও হত্যার কথকতা  প্রকাশিত হয় বাধন অধিকারী সম্পাদিত বাংলাদেশ পরিস্থিতি: নয়া উদারবাদী যুগে শাসনপ্রণালী ও কথকতা  সংকলনে। এই রচনাটি একটি বক্তৃতার সম্পাদিত অনুলিপি। বক্তৃতাটি বখতিয়ার আহমেদের। তবে এর পেছনে আছে আরো কিছু কথা। …