বাধন অধিকারী প্রাবন্ধিক ও সাংবাদিক। পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। ক্ষমতা-মিডিয়া ও নিও লিবারালজম তার অন্যতম আগ্রহের জায়গা। এ বিষয়ে গবেষণা ও পর্যালোচনামূলক উল্লেখযোগ্য সংখ্যক প্রবন্ধ লিখেছেন তিনি। সম্পাদনা করেছেন ছোটকাগজ অভীপ্সাসহ একাধিক প্রকাশনা। ১/১১’র সেনা কর্তৃত্বের জরুরি অবস্থার সময়ে সহযোদ্ধা বন্ধুদের সঙ্গে জরুরি আইন ভঙ্গ করে আন্দোলন গড়ে তোলেন। সেই সময়ে গড়ে ওঠা কর্তৃত্ব বিরোধী মঞ্চে সংগঠক হিসেবে ভূমিকা রাখেন। প্রকাশিত গ্রন্থ: ক্ষমতা, মিডিয়া আর মানুষ; বাংলাদেশ পরিস্থিতি: নয়া উদারবাদী যুগে শাসনপ্রণালী ও কথকথা (সম্পাদনা); প্রেম ও প্রতিরোধ: সমাজ, রাষ্ট্র ও বাজারের ভার্চুয়াল দিনলিপি।
যোগাযোগ: badhanadhikari84@gmail.com